নিজস্ব প্রতিনিধি, কাশিপুর:
বিয়ের বাকি ছিলো আর চারদিন। তার আগেই এক কলেজ পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে কাশিপুরের অগ্রবাইদ গ্রামে। রবিবার সন্ধ্যায় পরিবারের সদস্যরা বাড়ির একটি ঘরে অচেতন অবস্থায় তরুণীকে দেখতে পান। দ্রুত উদ্ধার করে কল্লোলী গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে কাশিপুর থানার পুলিশ। মৃত তরুণীর নাম কাবেরী রজক (২২)। সে পুরুলিয়ার নিস্তারিণী মহিলা মহাবিদ্যালয়-এর ছাত্রী ছিল। পরিবার সূত্রে জানা যায়, তার বিয়ের দিন নির্ধারিত ছিল ২৬ ফেব্রুয়ারি। ঘটনার কয়েক ঘণ্টা আগে বাড়িতে কথাবার্তা নিয়ে মনোমালিন্য হয়েছিল বলেও জানা গিয়েছে। তবে ঠিক কী কারণে এমন চরম সিদ্ধান্ত তা স্পষ্ট নয়।











Post Comment