নিজস্ব প্রতিনিধি,বাঘমুন্ডি:
নির্বাচনের পূর্বে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদের যোগদান অব্যাহত। বুধবার ঝালদার বানসা গ্রামে মাড়ু মসিনা অঞ্চলের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন বাঘমুন্ডি বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী সুশান্ত মাহাতো। আর সেখানেই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন সুইসা কলেজের অধ্যাপক ও সমাজসেবী পবন মাছুয়ার। তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন বাঘমুন্ডির বিদায়ী বিধায়ক সুশান্ত মাহাতো । যোগদানের পর পবন মাছুয়ার জানান,” ভুল বোঝাবুঝির কারণে তিনি একসময় কংগ্রেসে গিয়েছিলেন, তবে তিনি মূলত তৃণমূলের আদর্শেই বিশ্বাসী। তাই পুনরায় ‘দিদি’র উন্নয়নে সামিল হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়-কে চতুর্থবার মুখ্যমন্ত্রী এবং সুশান্ত মাহাতাকে দ্বিতীয়বার জয়ী করার লক্ষ্যেই দলে ফিরেছেন।”









Post Comment