insta logo
Loading ...
×

কলেজ ক্যাজুয়াল শিক্ষাকর্মীরা শাসক দলে

কলেজ ক্যাজুয়াল শিক্ষাকর্মীরা শাসক দলে

দেবীলাল মাহাত, পুরুলিয়া:

এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিভিন্ন কলেজের ক্যাজুয়াল শিক্ষাকর্মীরা এলেন শাসক দলের ছত্রছায়ায়। ১০৮ জন ক্যাজুয়াল নন টিচিং স্টাফ যোগদান করলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের শিক্ষা শাখার অধীন পশ্চিমবঙ্গ কলেজ ক্যাজুয়াল নন টিচিং স্টাফ সংগঠনের শাখায়। মঙ্গলবার যোগদান পর্বটি অনুষ্ঠিত হয় পুরুলিয়া শহরের নিস্তারিনী কলেজের প্রেক্ষাগৃহে। যোগদান পর্বে উপস্থিত ছিলেন সংগঠনের পুরুলিয়া জেলার রাজ্য কমিটির সদস্য রামেশ্বর ঘোষাল, সৌরভ সিং সহ সংগঠনের সদস্যবৃন্দরা।

Post Comment