insta logo
Loading ...
×

অনাথ আশ্রম থেকে শিশু দত্তক! অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে বরবাজারে মামলা

অনাথ আশ্রম থেকে শিশু দত্তক! অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে বরবাজারে মামলা

নিজস্ব প্রতিনিধি, বরাবাজার:

দত্তক নেওয়ার প্রতিশ্রুতিতে এক প্রৌঢ়ের কাছ থেকে বড় অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পুরুলিয়ার বরাবাজারে। অভিযোগ দামদা গ্রামের বাসিন্দা নিমাই দত্তের সঙ্গে ঘটেছে এমন প্রতারণা। যা সমাজে দত্তক ও অনাথ শিশুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে।

নিমাই দত্ত পুলিশকে জানান, ১৫ বছর আগে তার একমাত্র পুত্রের মৃত্যু ঘটে। দীর্ঘদিন ধরে তিনি এক শিশুর অভাব অনুভব করছিলেন। ২০২২ সালে বরাবাজার এলাকার এক ব্যক্তি তাকে অনাথ আশ্রম থেকে একটি শিশু দত্তক দেওয়ার আশ্বাস দেন। প্রাথমিকভাবে সেই ব্যক্তি ধাপে ধাপে ৪০ হাজার টাকা গ্রহণ করেন। পরে ২০২৩ সালে আরও প্রায় ৬ হাজার টাকা পাঠানো হয়। কিন্তু মার্চ মাসে সেই প্রতারক আরও ১০ হাজার টাকা দাবি করলে নিমাই দত্তের সন্দেহ জন্মায়।
আর্থিক সংকটে ভোগা নিমাই দত্ত জানান, টাকার অভাবে তার ভাঙাচোরা বাড়ি পর্যন্ত ঠিক করতে পারছেন না। ফলে তিনি বাচ্চাটি আর নিতে চাইছেন না এবং পুরো টাকা ফেরত চান। কিন্তু প্রতারক টাকা ফেরত দিতে অস্বীকার করেন। বরাবাজার থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে একটি সুনির্দিষ্ট মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

Post Comment