নিজস্ব প্রতিনিধি,পুরুলিয়া :
পরিশ্রমের যে এমন স্বীকৃতি মিলবে কল্পনাও করেননি বন দপ্তরের আধিকারিক থেকে কর্মীরা। স্বয়ং মুখ্যমন্ত্রী জানালেন অভিনন্দন। বাঘিনী জিনাত ওরফে গঙ্গার কোন রকম ক্ষতি না করে তাকে ধরে ফেলায় আপ্লুত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি নিজের সমাজ মাধ্যম অ্যাকাউন্ট থেকে মুখ্যমন্ত্রী লিখেছেন,”পশ্চিমবঙ্গ সরকারের বনবিভাগের সকল আধিকারিককে আমার আন্তরিক অভিনন্দন বাঘিনী জিনাতকে সফলভাবে উদ্ধার করার জন্য। এই অসাধারণ প্রচেষ্টায় তাঁদের অকুণ্ঠ সমর্থন এবং সহযোগিতার জন্য জেলা প্রশাসন, পুলিশ, পঞ্চায়েত কর্মকর্তা ও স্থানীয় জনগণের প্রতি আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এই উদ্ধার আসলে টিমওয়ার্ক এবং বন্যপ্রাণী সংরক্ষণের প্রতি নিবেদিতপ্রাণের একটি উজ্জ্বল উদাহরণ। আপনাদের সম্মিলিত প্রচেষ্টা শুধুমাত্র এক প্রাণীকেই রক্ষা করেনি, আমাদের প্রাকৃতিক ঐতিহ্য রক্ষার গুরুত্বকেও শক্তিশালী করেছে। আপনাদের এই অসামান্য কাজের জন্য আপনাদের সকলকে ধন্যবাদ!”


Post Comment