insta logo
Loading ...
×

কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ পুরুলিয়ার গ্রামে গ্রামে

কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ পুরুলিয়ার গ্রামে গ্রামে

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

পুরুলিয়া এসেই রুট মার্চ শুরু করে দিল কেন্দ্রীয় বাহিনী। ভোটের দিন ঘোষিত হয়নি। তবু নিরাপত্তা ঘিরে জোরদার হচ্ছে প্রস্তুতি। জেলা জুড়ে শান্তিপূর্ণ ও নির্ভীক পরিবেশে নির্বাচন আয়োজিত করতে কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ শুরু করেছে বিভিন্ন গ্রামে শহরে। শহরাঞ্চল থেকে প্রত্যন্ত গ্রাম—সব জায়গাতেই সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে তাদের আস্থা গড়ে তোলাই এখন মূল লক্ষ্য তাদের।

সোমবার থেকে জেলার একাধিক এলাকায় কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর টহল শুরু হয়েছে। বিশেষ করে ঝালদা, বাঘমুন্ডি ও কোটশিলা এলাকায় বাহিনীর রুট মার্চ নজর কেড়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রথম পর্যায়ে পুরুলিয়া জেলায় মোট পাঁচ কোম্পানি সেন্ট্রাল প্যারা মিলিটারি ফোর্স মোতায়েন করা হয়েছে।

Post Comment