নিজস্ব প্রতিনিধি, মানবাজার:
মানবাজার বিধানসভা এলাকাতে ভোট বয়কটের ডাক। দীর্ঘদিনের অনুন্নয়ন নিয়ে ক্ষোভ উগরে দিলেন গ্রামবাসীরা। গ্রামে রাস্তা হয়নি, নেই পানীয় জল। এমন অভিযোগ তুলে ভোট বয়কটের ডাক দিল মানবাজার ১নম্বর ব্লকের বারমেস্যা রামনগর গ্রাম পঞ্চায়েতের পাথরকাটা গ্ৰাম । মঙ্গলবার দুপুরে গ্রামের প্রবেশপথে রাস্তায় পোস্টার টাঙিয়ে নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দেন বাসিন্দারা।
গ্রামবাসীদের অভিযোগ, বর্ষাকালে কাঁচা রাস্তা কাদায় নেয় নরকের রূপ। রোগী বা পড়ুয়াদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হয়। অন্যদিকে, পানীয় জলের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় প্রতিদিন দূরদূরান্ত থেকে জল আনতে বাধ্য হচ্ছে বহু পরিবার। তাই বাধ্য হয়েই তারা ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছে।
ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছান মানবাজার ১ নম্বর ব্লকের বিডিও এবং পুঞ্চা থানার আধিকারিক।তারা গ্রামবাসীদের সঙ্গে বৈঠক করে সমস্যার কথা শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন।










Post Comment