নিজস্ব প্রতিনিধি, সাঁওতালডিহি:
অনলাইনে ইটের বরাত নিতে গিয়ে আর্থিক প্রতারনার শিকার হয়েছিলেন এক ব্যবসায়ী । তবে জেলা পুলিশের তৎপরতায় খোয়া যাওয়া টাকার বড় অংশ ফিরে পেলেন সেই ব্যবসায়ী।
সাঁওতালডিহি থানার ইছর গ্রামের ইট ব্যবসায়ী তারিণীপ্রসাদ সিংহ জানান , ১১ ফেব্রুয়ারি অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি সিআইএসএফ আধিকারিক পরিচয় দিয়ে ইটের বরাত দেন। সেই ব্যক্তি অনলাইনে অগ্রিম টাকা দেওয়ার নাম করে প্রথমে ৫০ টাকা পাঠান। তারপরেই টাকা পাঠানোর প্রক্রিয়াটি ঠিক হয়নি বলে ভিডিও কল করে অনলাইনে টাকা পাঠানোর প্রক্রিয়াটি দেখতে চান। ওই ব্যবসায়ী জানান ওই আধিকারিকের কথা মতো ভোজুডি কোল ওয়াসারিতে গিয়ে নগদ টাকা নিতে আসেন। কিন্তু সেখানে গিয়ে তিনি জানতে পারেন সিআইএসএফ কোনো আধিকারিক এলাকায় নেই। ব্যাঙ্ক অ্যাকাউন্টে পরীক্ষা করে দেখেন ৫০ হাজার টাকা কেটে নেওয়া হয়েছে। প্রতারনার শিকার হয়েছে বুঝতে পেরে ওই ব্যবসায়ী সঙ্গে সঙ্গে সাঁওতালডি থানায় বিষয়টি জানান।
অভিযোগ পেয়েই পুলিশ বিষয়টি ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে জানায়। সেখান থেকে প্রতারকদের অ্যাকাউন্ট নং চিহ্নিত করে প্রায় ৩৪ হাজার টাকা আটকে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, আদালতের নির্দেশ মেনে সেই টাকা ওই ব্যবসায়ীকে ফিরিয়ে দেওয়ার আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।











Post Comment