insta logo
Loading ...
×

নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে বাস, আহত ১২ জন

নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে বাস, আহত ১২ জন

নিজস্ব প্রতিনিধি, ঝালদা:

নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে যাত্রী বোঝাই বাস। দুর্ঘটনায় আহত হয় দু’জন মহিলা সহ ১২ জন যাত্রী। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে ঝালদা – বাঘমুন্ডি রাজ্য সড়কের বিরুডি গ্রামের অদূরে।

জানা গিয়েছে যাত্রী বোঝাই বেসরকারি বাসটি বাঘমুন্ডি থেকে ঝালদার দিকে যাচ্ছিল। সেই সময় বিরুডি গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ঝালদা থানার পুলিশ। আহতদের উদ্ধার করে ঝালদা গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর এক মহিলা সহ ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে ঝালদা থানার পুলিশ।

Post Comment