নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর :
সাত মাস আগে রঘুনাথপুরে গৃহস্থের বাড়িতে চুরির ঘটনায় অবশেষে এক যুবককে গ্রেফতার করল রঘুনাথপুর থানার পুলিশ। পুলিশ জানায় ,ধৃত সেরাবুল মোল্লার বাড়ি বাঁকুড়ার ওন্দা থানার কেশবপুর গ্রামে। শনিবার ধৃতকে রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তার ৫ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
২০২৫ সালের জুন মাসের ১৮ তারিখ রঘুনাথপুর থানার মঙ্গলদা গ্রামের নেপাল বন্দ্যোপাধ্যায়ের ফাঁকা বাড়িতে চুরির ঘটনা ঘটে। তারপরেই ২০ জুন তিনি রঘুনাথপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। রঘুনাথপুর থানার পুলিশ অজ্ঞাত অপরাধীদের বিরুদ্ধে একটি চুরির মামলা রুজু করে তদন্ত শুরু করে। গৃহকর্তার দাবি তার বাড়ি থেকে দুষ্কৃতীরা নগদ এক লাখ টাকা সহ কয়েক লাখ টাকা মূল্যের সোনা ও রুপোর অলংকার চুরি করে নিয়ে যায়। এই ঘটনায় তদন্তে নেমে প্রায় সাতমাস পর শুক্রবার সেরাবুলকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে তদন্তকারীরা।










Post Comment