insta logo
Loading ...
×

ধর্ষ*ণের চেষ্টা রুখতে গিয়ে মহিলার উপর নৃশংস হামলা

ধর্ষ*ণের চেষ্টা রুখতে গিয়ে মহিলার উপর নৃশংস হামলা

নিজস্ব প্রতিনিধি, ঝালদা:

এক মহিলার উপর নৃশংস হামলার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ঝালদা থানার এক গ্রামে। অভিযোগ, ধর্ষণের চেষ্টা আটকাতে গেলে ওই মহিলাকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে এক দুষ্কৃতী। ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

আক্রান্ত মহিলার স্বামী জানান,
রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ পাশের নদী থেকে স্নান করে বাড়ি ফিরছিলেন তাঁর স্ত্রী। সেই সময় নির্জনতার সুযোগ নিয়ে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি পিছন থেকে তাকে ধরে এবং ধর্ষণের চেষ্টা করে। মহিলা বাধা দিয়ে চিৎকার শুরু করলে অভিযুক্ত ব্যক্তি ক্ষিপ্ত হয়ে ওঠে। অভিযোগ, এরপরই ধারালো অস্ত্র দিয়ে মহিলার শরীরের একাধিক স্থানে কোপ মেরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সে।
রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা ওই মহিলাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা করান। পরে তাকে ভর্তি করা হয় পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।
এদিকে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। ঘটনাস্থলে যান বিজেপির বাঘমুন্ডি ১ নং মন্ডল সভাপতি সঞ্জয় সিং দেও এবং পুরুলিয়া জেলা বিজেপি সভাপতি শঙ্কর মাহাত। শঙ্কর বাবু ঘটনার তীব্র নিন্দা করে দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি জানান।

Post Comment