নিজস্ব প্রতিনিধি, বাঘমুন্ডি:
নির্বাচন বিধি লাগু হওয়ার পূর্বে সুবর্ণরেখার উপর ভেঙে যাওয়া শালডাবরা সেতুর পুনর্নির্মাণের কাজ শুরু হলো। উদ্যোগে বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাত। প্রায় পাঁচ বছর ধরে যোগাযোগ সমস্যায় ভুগছিলেন শালডাবরা, গাগী সহ একাধিক গ্রামের মানুষ। জেলা পরিষদের উদ্যোগে প্রায় ৫৮ লক্ষ টাকার বেশি ব্যয়ে নতুন সেতু নির্মাণ করা হচ্ছে। শনিবার আনুষ্ঠানিকভাবে কাজের সূচনা করেন বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাত।
বাঘমুন্ডির বিধানসভার বিধায়ক সুশান্ত মাহাতো বলেন, “এলাকার মানুষের দীর্ঘদিনের সমস্যা ছিল এই সেতু ভেঙে যাওয়ার কারণে। জেলা পরিষদের সহযোগিতায় নতুন করে সেতু নির্মাণের কাজ শুরু হয়েছে। কাজ সম্পূর্ণ হলে এই এলাকার মানুষের যাতায়াত অনেকটাই সহজ হবে এবং পাশের রাজ্য ঝাড়খণ্ডের সঙ্গেও যোগাযোগ স্বাভাবিক হবে।”
স্থানীয়দের আশা, সেতু নির্মাণ সম্পূর্ণ হলে যাতায়াত সহজ হবে এবং ঝাড়খণ্ডের সঙ্গে যোগাযোগও স্বাভাবিক হবে।











Post Comment