insta logo
Loading ...
×

অত্যাচারে বধূর মৃত্যু, অভিযোগ

অত্যাচারে বধূর মৃত্যু, অভিযোগ

নিজস্ব প্রতিনিধি , মানবাজার:

অসহ্য হয়ে গিয়েছিল শ্বশুর বাড়ির অত্যাচার। আর তাতেই কি বধূর মৃত্যু? আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠল মৃতার স্বামী সহ শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে। সোমবার পুরুলিয়ার মানবাজার থানায় অভিযোগ দায়ের করে আদ্রা থানার বেকো গ্রামের বাসিন্দা উত্তম মণ্ডল জানান, পাঁচ বছর আগে তার মেয়ে চঞ্চলা মণ্ডলের বিয়ে হয় মানবাজারের সামদা গ্রামে। কোনো সন্তান হয়নি বলে বধূকে শ্বশুর বাড়ির অত্যাচার সহ্য করতে হত। পাশাপশি বাপের বাড়ি থেকে অতিরিক্ত পণ দাবি করে মেয়েকে মানসিক ও শারীরিক অত্যাচার করা হত। তাঁর অভিযোগ, শ্বশুর বাড়ির অত্যাচার সহ্য করতে না পেরেই গত বৃহস্পতিবার সকালে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তাঁর মেয়ে। অসুস্থ হয়ে পড়ায় শ্বশুর বাড়ির লোকজন তাকে মানবাজার গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। পরে আশঙ্কাজনক অবস্থায় বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই রবিবার দুপুরে তাঁর মৃত্যু হয়। পুলিশ এই ঘটনায় একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

Post Comment