নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান :
বধূর অস্বাভাবিক মৃত্যুতে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে স্বামীকে গ্রেফতার করল পুরুলিয়ার বান্দোয়ান থানার পুলিশ। ধৃতের নাম হিমাংশু রাজোয়াড়। তার বাড়ি পুরুলিয়ার বান্দোয়ান থানার রলাডি গ্রামে। রবিবার বান্দোয়ান থানায় একটি অভিযোগ দায়ের করে পাড়া থানার তেঁতুলহিটি গ্রামের বাসিন্দা হরিপদ রাজোয়াড় জানান ২০১৮ সালের জুলাই মাসে হিমাংশু সঙ্গে তার মেয়ে জয়শ্রীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই মেয়ের উপর মানসিক ও শারীরিক নির্যাতন শুরু হয়। পর পর দুই কন্যা সন্তানের জন্মের পর মেয়ের ওপর অত্যাচারের মাত্রা বেড়ে যায়। ভবিষ্যতে ওই দুই কন্যার বিয়ের জন্য যৌতুকের চার লাখ টাকা বাপের বাড়ি থেকে নিয়ে আসার জন্য চাপ দিতে শুরু করে শ্বশুরবাড়ির লোকজন। অত্যাচার অসহ্য হলে ২০২৪ সালের ২৯ ডিসেম্বর কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করে ওই বধূ। স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার পর সুস্থ হয়ে উঠলেও ফের অসুস্থ হলে তাকে গত ৫ জানুয়ারি তাকে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ২১ জানুয়ারি তার মৃত্যু হয়।
সোমবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তার ৩ দিনের পুলিশ হেফাজত হয়।











Post Comment