insta logo
Loading ...
×

ব্রেকিং নিউজ : কথা রাখলেন এস পি, কুড়মি মামলায় জামিন ৪৬ জনের

ব্রেকিং নিউজ : কথা রাখলেন এস পি, কুড়মি মামলায় জামিন ৪৬ জনের

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

কথা রাখলেন পুলিশ সুপার। কুড়মি আন্দোলনে ধৃতদের জামিন মিলল একে একে। শুক্রবার পুরুলিয়া জেলা আদালতে ৪৬ জন আন্দোলনকারীর জামিন মঞ্জুর করেছে আদালত। উল্লেখযোগ্যভাবে, পুলিশ পক্ষ থেকে জামিনের কোনও বিরোধিতা করা হয়নি।

আদালতে পুলিশ জানিয়েছে, ধৃত গ্রামবাসীরা জামিনে মুক্তি পেলেও তদন্তে কোনও বাধা হবে না। সেই অবস্থানেই আদালত জামিনের নির্দেশ দেন।

প্রথমে একসঙ্গে তিন জনের জামিন হয়, তারপর ধীরে ধীরে বাকি অভিযুক্তদেরও জামিন মেলে।

কুড়মি সমাজের আন্দোলন ঘিরে রেল ও রাজ্য পুলিশের পক্ষ থেকে তিনটি পৃথক মামলায় মোট ৫১ জনকে গ্রেফতার করা হয়েছিল। এর মধ্যে পুরুলিয়া জেলা পুলিশ গ্রেফতার করে ২৯ জনকে, আর রেল পুলিশ ২২ জনকে।

কালীপূজার দিন পুলিশ সুপার গিয়েছিলেন জিউদারু গ্রামে। প্রতিশ্রুতি দিয়েছিলেন জামিনের ব্যবস্থা করা হবে। শুক্রবার সেই প্রতিশ্রুতিরই বাস্তব রূপ দেখল পুরুলিয়া আদালত চত্বর।

Post Comment