নিজস্ব প্রতিনিধি, আড়শা:
‘বই দিবস’ বা ‘বুক ডে’ দিবস পালিত হল জেলার বিভিন্ন বিদ্যালয়ে। শুক্রবার জেলার বিভিন্ন প্রান্তের বিদ্যালয়ের মতো আড়শা ব্লকের জারাটাঁড় নতুন প্রাথমিক বিদ্যালয় ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেওয়া হল বই। এদিন বইয়ের পাশাপাশি মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা প্রতিটি ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেন শিক্ষকরা। প্রসঙ্গত প্রতি বছর ২রা জানুয়ারি বুক দিবসে স্কুল পড়ুয়াদের বিনামূল্যে বইপত্র দেয় রাজ্য সরকার। জারাট্যাড় নতুন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভূখলচন্দ্র মাহাতো জানান, বই দিবসে বিদ্যালয়ের ১৪০ জন ছাত্র-ছাত্রীর হাতে রাজ্য সরকার থেকে পাওয়া বই ও মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা তুলে দেওয়া হয়েছে।









Post Comment