সঞ্জয় চৌধুরী, বরাবাজার :
নিয়ন্ত্রণ হারিয়ে বোলেরো গাড়ি ধাক্কা মারল লাইব্রেরির দেওয়ালে। মঙ্গলবার রাত্রি নাগাদ বরাবাজার বরাভূম পাবলিক লাইব্রেরির দেওয়াল ভেঙ্গে ঢুকে পড়ল একটি বোলেরো গাড়ি। বিকট শব্দ শুনে স্থানীয় লোকজন ও ডিউটিতে থাকা সিভিক ভলেন্টিয়ার ঘটনাস্থলে পৌছায়। বোলেরো গাড়িতে ছিল মোট চারজন। তার মধ্যে একজন পালিয়ে যায়। গাড়ির ক্ষয় ক্ষতি হলেও ওই চারজন বরাত জোরে প্রাণে বাঁচেন। খবর দেওয়া হয় বরাবাজার থানায়। পৌঁছায় বরাবাজার থানার পুলিশ। বোলেরো গাড়ি থেকে ৩ জনকে উদ্ধার করে বরাবাজার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের চিকিৎসা শুরু হয়। বোলেরো গাড়িটিকে আটক করেছে পুলিশ।











Post Comment