insta logo
Loading ...
×

বোরোয় জঙ্গলে যুবকের দেহ উদ্ধার

বোরোয় জঙ্গলে যুবকের দেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি , বোরো :

যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো পুরুলিয়ার বোরো থানার জামতোড়িয়ায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম অচিন্ত্য দাস (৪৫)। বাড়ি বোরো থানার বারিডি গ্রামে। বৃহস্পতিবার সকালে জঙ্গলে গাছের মধ্যে ওই যুবককে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান এলাকার মানুষজন। তৎক্ষণাৎ তারা খবর দেন জামতোড়িয়া পুলিশ ফাঁড়িতে। পুলিশ ওই যুবকের দেহটি উদ্ধার করে বসন্তপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে বোরো থানার পুলিশ। শুরু হয়েছে ঘটনার তদন্ত ।

Post Comment