বিশ্বজিৎ সিং সর্দার, বলরামপুর:
নিখোঁজ ব্যক্তির দেহ পুকুর থেকে উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো বলরামপুর থানা এলাকায়।
মৃতের নাম কৈলাস সিং সর্দার(৪০)।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুর থেকে নিখোঁজ ছিলেন কৈলাশ। বুধবার সকালে এই থানার শালবনির বুড়ির বাঁধ নামক পুকুরে তার দেহ ভাসতে দেখে গ্রামবাসীরা দ্রুত খবর দেন বলরামপুর থানার পুলিশে।দেহটি উদ্ধার করে বলরামপুর বাঁশগড় হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানকার চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে বলরামপুর থানার পুলিশ।









Post Comment