insta logo
Loading ...
×

বরাবাজার বিক্রম টুডু মেমোরিয়াল কলেজে রক্তদান শিবিরের আয়োজন

বরাবাজার বিক্রম টুডু মেমোরিয়াল কলেজে রক্তদান শিবিরের আয়োজন

নিজস্ব প্রতিনিধি,বরাবাজার :

রক্তদান শিবিরের আয়োজন হল বরাবাজার বিক্রম টুডু মেমোরিয়াল কলেজে । কলেজের জাতীয় সেবা প্রকল্পের উদ্যোগে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সহযোগিতায় এই রক্তদান শিবিরের আয়োজন হয়। শিবিরে ছাত্রছাত্রী, অধ্যাপক সহ ২১ জন রক্তদান দেন । জাতীয় সেবা প্রকল্পের প্রোগ্রাম অফিসার ড. প্রীতম রুজ জানান, ” শিবিরের আগে রক্তদানের প্রয়োজনীয়তা ও উপকারিতা সম্পর্কে ছাত্রছাত্রীদের কাছে বিভিন্ন সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়েছিল । তাদের মধ্যে উৎসাহিত হয়ে ২১ জন ছাত্রছাত্রী রক্তদান করেছে।” শিবিরে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ড. চন্দ্রকান্ত পান্ডা সহ অন্যান্য অধ্যাপক অধ্যাপিকাগণ । কলেজের অধ্যক্ষ ড. চন্দ্রকান্ত পান্ডা জানান, “বিভিন্ন সরকারি ব্লাড ব্যাঙ্কে রক্তের জোগান কমে গিয়েছে। থ্যালাসেমিয়া, রক্তাল্পতায় ভোগা রোগীরা সমস্যায় পড়ছেন। তাঁদের কথা ভেবেই কলেজে রক্তদান শিবিরের আয়োজন করা হয়।”

Post Comment