insta logo
Loading ...
×

শ্মশানের সামনে বিজেপি অফিস, উদ্বোধনে উত্তরাখণ্ডের মন্ত্রী

শ্মশানের সামনে বিজেপি অফিস, উদ্বোধনে উত্তরাখণ্ডের মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, জয়পুর:

বিজেপির এখন হৈহৈ কাণ্ড রৈ রৈ ব্যাপার! নইলে সামান্য পার্টি অফিস উদ্বোধন করতে আসেন ভিন রাজ্যের মন্ত্রী! তেমনই ঘটনায় সরগরম জয়পুর। জয়পুর তপানন্দ মহাশ্মশানের ঠিক সামনে, শ্মশান কালী মন্দিরের পাশে উদ্বোধন করা হলো বিজেপির জয়পুর বিধানসভা কার্যালয়। উদ্বোধন করলেন উত্তরাখণ্ড সরকারের মন্ত্রী ধন সিং রাওয়াত।

এই অনুষ্ঠানকে ঘিরে স্থানীয় কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ চোখে পড়ার মতো ছিল। উপস্থিত ছিলেন দলের একাধিক নেতা ও কর্মী। দলীয় নেতৃত্বের মতে, এই নতুন কার্যালয় থেকে নির্বাচনের আগে সংগঠনের কাজ আরও জোরদার করা হবে। বুথভিত্তিক প্রচার, কর্মী বৈঠক এবং নির্বাচনী কৌশল এখান থেকেই পরিচালিত হবে। এর ফলে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ আরও বাড়বে বলেও তারা মনে করছেন।

রাজ্য কমিটির সদস্য শ্রীপতি মাহাত বলেন, “এই কার্যালয় আমাদের সংগঠনকে আরও শক্তিশালী করবে। আমরা প্রত্যেকটি বুথে পৌঁছে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে চাই। আসন্ন নির্বাচনে ভালো ফল করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি।”

পুরুলিয়া জেলা বিজেপি সহ-সভাপতি সেবাদাস গোপ জানান, “নতুন এই অফিস থেকে কর্মীদের নিয়ে নিয়মিত বৈঠক ও প্রচার চালানো হবে। মানুষের সমস্যা শোনা এবং তার সমাধানের চেষ্টা করা আমাদের মূল লক্ষ্য। এই কার্যালয় সেই কাজকে আরও সহজ করবে।”

Post Comment