insta logo
Loading ...
×

পুরুলিয়া শহর গোছানো শুরু বিজেপির, নতুন কার্যালয় উদ্বোধন

পুরুলিয়া শহর গোছানো শুরু বিজেপির, নতুন কার্যালয় উদ্বোধন

সুইটি চন্দ্র, পুরুলিয়া:

পুরুলিয়া শহরে সংগঠন গুছিয়ে নিতে ভারতীয় জনতা পার্টি একটি নতুন কার্যালয় খুললো পুরুলিয়া শহরের দেশবন্ধু রোডে। মঙ্গলবার সন্ধ্যায় এই অফিসের উদ্বোধন করেন পুরুলিয়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুদীপ মুখোপাধ্যায় এবং পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো।

উদ্বোধনের সময় অনেক দলীয় নেতা, কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। পরে একটি ছোট সভা হয়। নির্বাচনের আগে বুথ স্তরে সংগঠন শক্তিশালী করার কথা বলা হয় সভায়। দল জানিয়েছে, এই নতুন অফিসটি নির্বাচনের সময় কন্ট্রোল রুম হিসেবে কাজ করবে। এখানে সাধারণ মানুষের সমস্যা শোনা হবে এবং সরকারি প্রকল্পের প্রচার করা হবে।

সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো বলেন,, “জেলাজুড়ে কর্মীদের মধ্যে অনেক উৎসাহ আছে। এই নতুন অফিস সেই উৎসাহ আরও বাড়াবে।”
অন্যদিকে প্রার্থী সুদীপ মুখোপাধ্যায় বলেন যে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী তিনি এবং ভোটারদের আশীর্বাদ চান।

Post Comment