নিজস্ব প্রতিনিধি, পুঞ্চা:
বাইক থেকে পড়ে মৃত্যু হল চালকের। মৃতের নাম মলিন্দ টুডু (৪২)। তিনি পুরুলিয়ার পুঞ্চা থানার আড়ালি গ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে সোমবার সন্ধ্যায় বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ওই ব্যক্তি বাইক থেকে পড়ে গুরুতর আহত হন। পুলিশ ওই ব্যক্তিকে উদ্ধার করে পুঞ্চা গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এলেও আর কিছু করার ছিল না। চিকিৎসক জানিয়ে দেন ওই ব্যক্তি মৃত। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুঞ্চা থানা।






Post Comment