নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:
দুধ পরিবহনকারী একটি পিক আপ ভ্যান ধাক্কা মারল বাইককে। দুর্ঘটনায় গুরুতর জখম বাইক আরোহী। বৃহস্পতিবার দুর্ঘটনাটি ঘটে পুরুলিয়া -টাটা রোডে কাড়ামারার অদূরে। জখম ব্যক্তির নাম প্রকাশ তুলসিয়ান। তাঁর বাড়ি পুরুলিয়ার বলরামপুর পুরনো পোস্ট অফিসের কাছে। আহত ব্যক্তিকে পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি করে পুলিশ। খবর দেওয়া হয় পরিবারকে। আটক করা হয়েছে ভ্যানটি।








Post Comment