insta logo
Loading ...
×

দিনের আলোয় বাইক উধাও, ঝালদায় চাঞ্চল্য

দিনের আলোয় বাইক উধাও, ঝালদায় চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি,ঝালদা:

দিনের বেলায় বাড়ির সামনে থেকে একটি মোটরবাইক চুরি হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ঝালদার স্কুল মোড় এলাকায়। শিক্ষক দীনেশ চন্দ্র মাহাত শুক্রবার দুপুরে নিজের স্প্লেন্ডার প্রো বাইকটি বাড়ির সামনে রেখে ঘরে যান। বিকেলে বাইরে এসে দেখেন বাইকটি উধাও। আশপাশে খোঁজাখুঁজি করেও না পেয়ে শনিবার তিনি ঝালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনায় এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।

Post Comment