নিজস্ব প্রতিনিধি, হুড়া:
ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য হুড়ায় । বুধবার রাতে লধুড়কা ও সাহারজুড়ি গ্রামের মাঝামাঝি রাস্তায় এই ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, সাহারজুড়ি গ্রামের বাসিন্দা মহেশ্বর বাউরী নামে এক লটারি বিক্রেতা রাতের লধুড়কা মোড় থেকে বাইকে করে বাড়ি ফিরছিলেন। সেই সময় পিছন থেকে একটি বাইকে করে আসা দুই দুষ্কৃতি তার বাইকে ধাক্কা মারে। এতে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান। এরপর দুষ্কৃতীরা তাঁর মোবাইল ফোন, নগদ টাকা ও গুরুত্বপূর্ণ নথি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ঘটনায় তিনি জখম হন।
এই ঘটনার পর মহেশ্বরবাবু বৃহস্পতিবার হুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।










Post Comment