insta logo
Loading ...
×

একাধিক দাবিতে জেলাশাসকের কাছে ডেপুটেশন দিল ভারতীয় মজদুর সংঘ

একাধিক দাবিতে জেলাশাসকের কাছে ডেপুটেশন দিল ভারতীয় মজদুর সংঘ

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ, সরকারী অফিসে নিয়মিত কর্মচারী নিয়োগ, বিভিন্ন কোম্পানীতে কর্মরত কর্মচারীদের পেনশন এক হাজার টাকা থেকে বাড়িয়ে সাত হাজার টাকা করা, সঠিক সময়ে বোনাস দেওয়া সহ ৮ দফা দাবিতে বুধবার জেলাশাসকের কাছে ডেপুটেশন দিল শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সংঘের পুরুলিয়া শাখা । ভারতীয় মজদুর সংঘের পুরুলিয়া শাখা সংগঠনের জেলা সভাপতি সৃষ্টিধর সরকার বলেন, “%চলতি মাসের ৬,৭,৮ ফেব্রুয়ারি ওড়িশাতে অনুষ্ঠিত ভারতীয় মজদুর সংঘের সর্বভারতীয় সম্মেলনে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন জেলার সাথেসাথে পুরুলিয়াতেও জেলাশাসকের কাছে শ্রমিকদের স্বার্থরক্ষায় ডেপুটেশন ও ধর্না কর্মসূচি পালন করা হয়েছে।” এদিন জেলাশাসক না থাকায় স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলাশাসক (সাধারণ ) উৎকর্ষ সিং।দাবিগুলো তিনি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বলে জানান সংগঠনের সদস্যরা।

Post Comment