নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
বিবাদ ছিল পুরোনো। আর তারই জেরে বাড়িতে চড়াও হয়ে এক মহিলা ও তার ছেলেকে মারধর করার অভিযোগে একজনকে গ্রেফতার করল পুরুলিয়া মফস্বল থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতের নাম অনুকুল গোপ। সে পুরুলিয়া মফস্বল থানার শ্যামপুর গ্রামের বাসিন্দা। ঘটনার সূত্রপাত গত ২ জানুয়ারি। মফস্বল থানার নদীয়াড়া গ্রামের বাসিন্দা সুদন গোপ পাশের গ্রাম শ্যামপুরের অনুকূল গোপ,তার স্ত্রী ও দুই ছেলের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে পুলিশকে জানিয়েছিলেন পুরোনো বিবাদের কারণে ইংরেজি নববর্ষের সন্ধ্যায় তার বাড়িতে অভিযুক্তরা চড়াও হয়। প্রতিবাদ করায় তার মা মন্দা গোপকে বাড়িতে একা পেয়ে অভিযুক্তরা মারধর করে। মায়ের আর্তনাদ শুনে ঘটনাস্থলে ছুটে পৌঁছালে তাকেও মারধর করে বলে অভিযোগ। অভিযোগের পর চার জনের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্তে নামে পুলিশ। রবিবার অনুকুলকে গ্রেফতার করা হয়।সোমবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তার ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।










Post Comment