insta logo
Loading ...
×

রাতের অন্ধকারে আগ্নেয়াস্ত্র সহ দুই আন্তঃরাজ্য ছিনতাইকারীকে ধরে ফেলল বলরামপুর থানা

রাতের অন্ধকারে আগ্নেয়াস্ত্র সহ দুই আন্তঃরাজ্য ছিনতাইকারীকে ধরে ফেলল বলরামপুর থানা

নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:

বড়সড় অপরাধের ছক ভেস্তে দিয়ে রাতের অন্ধকারে অভিযান চালিয়ে দুই আন্তঃরাজ্য ছিনতাইকারীকে ধরে ফেলল বলরামপুর থানা। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ এমন দুই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে, যারা একাধিক জেলায় ছিনতাইয়ের সঙ্গে যুক্ত বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। পুলিশের দাবি, অভিযুক্তরা এলাকায় নতুন করে অপরাধ সংঘটনের উদ্দেশ্যে এলাকা পর্যবেক্ষণ করছিল।

বৃহস্পতিবার গভীর রাতে বলরামপুর ব্লক সদরের পুরনো টাটা রোড এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে তাদের ধরে ফেলে বলরামপুর থানার পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ডাবল ব্যারেল পাইপগান, একটি একনলা আগ্নেয়াস্ত্র ও কয়েক রাউন্ড তাজা গুলি। পাশাপাশি মিলেছে চোরাই সোনার গয়না, নগদ টাকা ও কিছু সরঞ্জাম।
পুলিশ জানিয়েছে, ধৃত চন্দন যাদব বিহারের কাটিহার এবং বিরজু কুমার ওরফে সুশীল কুমার যাদব উত্তরপ্রদেশের বারাণসীর বাসিন্দা। বৃহস্পতিবার পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক তাদের তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। প্রাথমিক তদন্তে মানবাজার, ঝালদা-সহ পুরুলিয়া, বাঁকুড়ার খাতড়া এবং পশ্চিম মেদিনীপুরে একাধিক ছিনতাইয়ের ঘটনায় তাদের যোগের সূত্র মিলেছে।

Post Comment