নিজস্ব প্রতিনিধি,বাঘমুন্ডি:
পুরুলিয়ার সুন্দরী অযোধ্যা পাহাড়ে বেড়াতে এসেছিলেন তিনি। আর এসেই বিপত্তি। হারিয়ে গেলো সাধের মোবাইল। আর তখনই বিপদতারণ ভূমিকায় অবতীর্ণ বাঘমুন্ডি থানা।
পর্যটন মৌসুমে পুরুলিয়ার পাহাড়ি প্রান্তরে ভিড় বাড়তেই থাকে। প্রকৃতির টানে দূরদূরান্ত থেকে ছুটে আসেন ভ্রমণকারীরা। সেই ব্যস্ততার মধ্যেই এক অনভিপ্রেত ঘটনাকে ইতিবাচক পরিণতিতে বদলে দিল পুলিশের তৎপরতা। অযোধ্যা পাহাড়ে বেড়াতে এসে হারিয়ে যাওয়া একটি মোবাইল ফোন দ্রুত উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিল বাঘমুন্ডি থানার পুলিশ।
উত্তর ২৪ পরগনার অশোক নগর, মানিকতলা এলাকার বাসিন্দা সুপর্ণা বিশ্বাস তার পরিবার-পরিজনকে নিয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এসেছিলেন পুরুলিয়া। হারিয়ে ফেলেন মোবাইল। টাওয়ার লোকেশন প্রযুক্তি ব্যবহার করে মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। মোবাইল ফোনটি নিরাপদে সুপর্ণা দেবীর হাতে ফিরিয়ে দেওয়া হয়।









Post Comment