insta logo
Loading ...
×

স্বামী আচমকা বাড়ি ফেরায় চরম সর্বনাশ থেকে রক্ষা পেলো স্ত্রী, পুঞ্চায় অভিযুক্ত পলাতক

স্বামী আচমকা বাড়ি ফেরায় চরম সর্বনাশ থেকে রক্ষা পেলো স্ত্রী, পুঞ্চায় অভিযুক্ত পলাতক

নিজস্ব প্রতিনিধি,পুঞ্চা:

স্বামী আচমকা বাড়ি ফেরায় এক মুহূর্তেই চরম সর্বনাশ থেকে রক্ষা পেলেন এক পরিযায়ী শ্রমিকের স্ত্রী। পুরুলিয়ার পুঞ্চা থানার একটি গ্রামে শনিবার সন্ধ্যায় এমনই এক ভয়াবহ ঘটনার অভিযোগ সামনে এসেছে। প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে ছুরি দেখিয়ে বধূকে ধর্ষণের চেষ্টা ও সোনার অলংকার লুঠের অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভিন রাজ্যে কাজ করা ওই পরিযায়ী শ্রমিক সাধারণত দীর্ঘ দিন বাড়ির বাইরে ছিলেন। সেই সুযোগেই বাড়িতে একা থাকা ২২ বছরের ওই বধূকে টার্গেট করে অভিযুক্ত যুবক। অভিযোগ, শনিবার সন্ধ্যায় সে বাড়িতে ঢুকে প্রথমে বেশ কিছু সোনার অলংকার হাতিয়ে নেয়। এরপর ছুরি দেখিয়ে মহিলাকে ভয় দেখিয়ে ধর্ষণের চেষ্টা চালায়।

রবিবার পুঞ্চা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। পুলিশ ঘটনার গুরুত্ব বুঝে দ্রুত মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। সোমবার রাত পর্যন্ত অভিযুক্ত পলাতক রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। তাকে ধরতে তল্লাশি চালানো হচ্ছে।

Post Comment