নিজস্ব প্রতিনিধি, বাঘমুন্ডি:
পুরোনো শত্রুতার জেরে এক ব্যক্তির প্রাণনাশের চেষ্টার অভিযোগ উঠল প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। মঙ্গলবার বাঘমুন্ডি থানায় এই বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন বীরগ্রাম অঞ্চলের কংগ্রেসের প্রাক্তন উপপ্রধান তথা হুড়ুমদা গ্রামের বাসিন্দা হুসেন মোমিন।
পুলিশকে ওই ব্যক্তি জানান ,মঙ্গলবার দুপুরে তিনি বাড়িতে ছিলেন। সেই সময় পুরানো শত্রুতার জেরে প্রতিবেশী সাকির মোমিন তার বাড়িতে চড়াও হয়। গালাগালির পাশাপশি ধারালো অস্ত্র নিয়ে তাকে প্রাণে মারার চেষ্টা করে। যদিও প্রতিবেশীদের চেষ্টায় তিনি প্রাণে বাঁচেন। পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে একটি সুনির্দিষ্ট মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।








Post Comment