নিজস্ব প্রতিনিধি, বরাবাজার
কোদাল নিয়ে প্রতিবেশীর ওপর হামলা চালানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল বরাবাজার থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম বাসুদেব মার্দন্য। তার বাড়ি বরাবাজার থানার বানজোড়া গ্রামে। শুক্রবার তাকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজত হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে বানজোড়া গ্রামের বাসিন্দা কবিতা মার্দন্যর লিখিত অভিযোগের ভিত্তিতে বরাবাজার থানার পুলিশ বাসুদেব ও তার ছেলের বিরুদ্ধে মামলা রুজু করে। ওই মহিলা পুলিশকে জানিয়েছেন বৃহস্পতিবার জমিতে জল যাওয়াকে কেন্দ্রে করে তার স্বামী অমৃত মার্দন্যর উপর অভিযুক্তরা চড়াও হয়। লাঠি ও কোদাল নিয়ে হামলা করার ফলে তিনি রক্তাক্ত জখম হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে বরাবাজার গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র এবং পরে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।











Post Comment