insta logo
Loading ...
×

আইনজীবীর বাড়িতে হামলা

আইনজীবীর বাড়িতে হামলা

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

সরকারি নথি লোপাটের চেষ্টায় মধ্যরাতে সরকারি আইনজীবীর বাড়িত তথা চেম্বারে হামলা। সেখানে মোতায়েন থাকা দুজন সিভিক ভলেন্টিয়ার্সকেও দেওয়া হলো হুমকি। তাদেরকে আহত করতে ইট পাটকেল ছোড়া হয়। এমনই হামলা চালানোর অভিযোগ উঠল ৭ দুষ্কৃতীর বিরুদ্ধে। রবিবার পুরুলিয়া সদর থানায় অভিযোগ দায়ের করেন পুরুলিয়া শহরের দেশবন্ধু রোডের বাসিন্দা তথা পুরুলিয়া জেলা আদালতের সরকারি আইনজীবী বিশ্বরূপ পট্টনায়েক।
তাঁর অভিযোগ, হামলার ঘটনাটি ঘটেছে পয়লা ফেব্রুয়ারি। সেদিন মধ্যরাতে প্রায় ৭ দুষ্কৃতী লাঠি,কুড়ুল – রড নিয়ে তার বাড়ি তথা চেম্বারে হামলা চালিয়ে গুরুত্বপূর্ণ সরকারি নথি নষ্ট করার চেষ্টা চালায়। হামলাকারী ৭ জন দুষ্কৃতীর মধ্যে দুজনের নাম ও পরিচয় জানাতে পেরেছেন সরকারি আইনজীবী। ঘটনার তদন্ত শুরু করেছে পুরুলিয়া সদর থানার পুলিশ।

Post Comment