insta logo
Loading ...
×

লাইসেন্সবিহীন সার ব্যবসায়ীদের বেনিয়মে অতিষ্ঠ কৃষি ইনপুট ডিলার্স অ্যাসোসিয়েশন

লাইসেন্সবিহীন সার ব্যবসায়ীদের বেনিয়মে অতিষ্ঠ কৃষি ইনপুট ডিলার্স অ্যাসোসিয়েশন

সঞ্জয় চৌধুরি, বরাবাজার :

লাইসেন্সবিহীন সার ব্যবসায়ীদের বেআইনি কারবারে অতিষ্ঠ পুরুলিয়া ডিসট্রিক্ট এগ্রিকালচারাল ইনপুট ডিলার অ্যাসোসিয়েশন। সম্প্রতি তারা জয়নগরের একটি লজে জেলা স্তরের বৈঠকে মিলিত হয়ে এই ক্ষোভের কথা জানান। সেই সঙ্গে কৃষকদের নানান অভাব- অভিযোগ, সমস্যা নিয়ে আলোচনা হয়। কৃষকদের সমস্যার কথা শুনে সংশ্লিষ্ট জায়গায় তা জানিয়ে তাদের সমাধানের আশ্বাস দেওয়া হয়।

গত বছর অর্থাৎ ২০২৩ সালে ১০০ জন সদস্য নিয়ে এই সংগঠনের পথ চলা শুরু হয়। বর্তমানে এই সংগঠনের সদস্য সংখ্যা তিন শতাধিক। সংগঠনের সভাপতি মৃত্যুঞ্জয় গড়াই বলেন, “আমাদের ব্যবসার স্বার্থ রক্ষা, ইনপুট ডিলারদের জীবন ও জীবিকার ভবিষ্যৎ সুরক্ষিত রাখার তাগিদে আমদের সংগঠনের লড়াই চলছে।” সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পতি বলেন, “লাইসেন্সবিহীন সার ব্যবসায়ীদের অত্যাচারে আমরা অতিষ্ঠ। এই কালোবাজারি সমস্যার সমাধানে ডিডিএ ও এডিএদের জানানো হয়েছে।” সারের কালোবাজারির বিরুদ্ধে তাঁর বার্তা, “প্রশাসনিক স্তরে কড়া ব্যবস্থা নিতে হবে। না হলে এই কালোবাজারি রোখা যাবে না।” এই সংগঠনের গুরুত্বপূর্ণ সদস্য অসিত মাহাতো জানান, তারা সদস্যদের মধ্যে আগামী দিনে পরিচয়পত্র ও মেম্বারশিপ সার্টিফিকেট দেবেন। ওই পরিচয়পত্র ও
মেম্বারশিপ সার্টিফিকেট তাদের সদস্যদের ভবিষ্যতের রক্ষাকবচ।

Post Comment