নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:
ফের সড়ক দুর্ঘটনা জামশেদপুর– পুরুলিয়া ১৮ নম্বর জাতীয় সড়কে। ঘটনাটি ঘটেছে সোমবার বলরামপুরের নামশোল এলাকায়।
প্রাথমিক সূত্রে জানা গেছে, পুরুলিয়ার দিকে যাচ্ছিল একটি পিকআপ ভ্যান।তার পেছনে ছিলো একটি ছোট যাত্রীবাহী মারুতি গাড়ি। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে মারুতি গাড়িটি সামনের গাড়ির পেছনে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের অভিঘাতে মারুতি গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনায় আহত হন মারুতি গাড়িতে থাকা এক মহিলা ও তার পুত্র। পরিবারটি জামশেদপুর থেকে বোকারোর উদ্দেশ্যে রওনা হয়েছিল বলে জানা গেছে। আচমকা এই দুর্ঘটনায় তাদের যাত্রা থেমে যায় জাতীয় সড়কের মাঝপথেই।
ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন। খবর পেয়ে বলরামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায়। তাদের প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বাঁশগড় হাসপাতালে।
অন্যদিকে, দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়িকেই আটক করেছে পুলিশ।










Post Comment