insta logo
Loading ...
×

ভিন্ রাজ্যে কাজে গিয়ে আবার পুরুলিয়ার পরিযায়ী শ্রমিকের মৃত্যু

ভিন্ রাজ্যে কাজে গিয়ে আবার পুরুলিয়ার পরিযায়ী শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি , কোটশিলা:

জেলার পরিযায়ী শ্রমিকের মৃত্যু মিছিল কিছুতেই থামছে না। আবার ভিন্ রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের। মৃত শ্রমিকের নাম অনাদি মাহাত। তার বাড়ি ঝালদা ২নং ব্লকের মাঝিডি গ্রাম পঞ্চায়েতের খৈরি গ্রামে ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, তিনি বেশ কয়েক বছর ধরে কর্নাটকের বেঙ্গালুরুতে ঠিকা শ্রমিকের কাজ করতেন। মঙ্গলবার বাড়িতে ফোন করে মৃত্যুর খবর জানানো হয় । তার মৃত্যুর খবর পৌঁছাতেই কান্নায় ভেঙ্গে পড়ে তার পরিবার। এদিন মৃতের পরিবারে গিয়ে সমবেদনা জানান প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাত, শ্রমিক সংগঠনের জেলা সভাপতি উজ্জ্বল কুমার। পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

ইতিমধ্যে পরিযায়ী শ্রমিকের মৃত্যু মিছিল ঘিরে উত্তাল সমাজমাধ্যম। বিভিন্ন পোস্টদাতা প্রশ্ন করছেন, তার মৃত্যু কোনো দুর্ঘটনাতে ? নাকি পরিকল্পিত খুন ? দাবি উঠছে, সঠিক তদন্ত করে আসল কারণ খুঁজে বার করে সঠিক পদক্ষেপ গ্রহণ করুক প্রশাসন।

Post Comment