নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:
আবারও বলরামপুরের বাঁশগড় এলাকায় জাতীয় সড়কে ঘটে গেল সড়ক দুর্ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে পুরুলিয়া দিক থেকে আসা একটি লরি ও টাটা দিক দিয়ে একটি যাত্রীবাহী বুলেরোর সংঘর্ষে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সংঘর্ষের অভিঘাতে বুলেরো গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং চালক গুরুতর জখম হন। দুর্ঘটনার পর মুহূর্তের মধ্যে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।আহত ব্যক্তিকে প্রথমে বাঁশগড় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আহতের শারীরিক অবস্থা সংকটজনক।
এদিকে দুর্ঘটনার পর অপর গাড়ির আরোহীরা গাড়ি ফেলে পালিয়ে যায় বলে জানা গেছে।










Post Comment