insta logo
Loading ...
×

ফের বলরামপুরে জাতীয় সড়কে দুর্ঘটনা, বাইক সংঘর্ষে আহত ৩

ফের বলরামপুরে জাতীয় সড়কে দুর্ঘটনা, বাইক সংঘর্ষে আহত ৩

নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:

ফের বলরামপুরে পথ দুর্ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে । ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে বলরামপুর কলেজ সংলগ্ন ১৮ নম্বর জাতীয় সড়কে।
দুর্ঘটনায় আহত তিনজন।

পুলিশ সূত্রে জানা যায়, আহতদের মধ্যে রয়েছেন সুরেন্দ্রনাথ হেমব্রম নামে এক শিক্ষক। তিনি পুরুলিয়া শহর থেকে বাঘমুন্ডি এলাকায় একটি স্কুলে উচ্চমাধ্যমিক পরীক্ষার দায়িত্ব পালন করতে যাচ্ছিলেন। বলরামপুর কলেজের কাছে জাতীয় সড়ক ছেড়ে ডানদিকে শহরমুখী রাস্তায় ঢোকার সময় বিপরীত দিক থেকে আসা একটি বাইক সজোরে তার বাইকে ধাক্কা মারে।
অন্য বাইকটিতে ছিলেন ধনেশ্বর কৈবর্ত ও রাজু কৈবর্ত নামে দুই যুবক। তাদের বাড়ি বাঘমুন্ডি থানার ভুরশো গ্রামে। তিনজনই রাস্তায় ছিটকে পড়েন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বলরামপুর থানার পুলিশ।স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে প্রথমে নিকটবর্তী বাঁশগড় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার তীব্রতায় দু’টি বাইকই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বাইক দুটিকে আটক করেছে পুলিশ।

Post Comment