নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর:
যাত্রীবাহী বাস ও অটোর মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম দু’জন, আহত আরও তিনজন। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার সকালে মঙ্গলদা গ্রাম সংলগ্ন রঘুনাথপুর ইসকন মন্দির এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, পুরুলিয়া থেকে চেলিয়ামা হয়ে রঘুনাথপুর আসানসোল রুটে চলাচলকারী একটি ‘চ্যালেঞ্জার’ বাসের সঙ্গে একটি যাত্রীবোঝাই অটোর সজোরে ধাক্কা লাগে। সংঘর্ষের তীব্রতায় অটোটি ক্ষতিগ্রস্ত হয় এবং যাত্রীরা ছিটকে পড়েন। দুর্ঘটনায় অটোর চালক কৃষ্ণ কুম্ভকার এবং যাত্রী কমলা সূত্রধর গুরুতর আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে।










Post Comment