অমরেশ দত্ত, মানবাজার:
মানবাজার উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে চলছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। তিন দিন ধরে ক্রীড়া প্রতিযোগিতায় বিদ্যালয়ের ১৬০০ জন শিক্ষার্থী ১৬টি বিভাগে অংশগ্রহণ করছে। প্রতিযোগীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা প্রমীলা হাঁসদা বলেন, সুশৃঙ্খলভাবে প্রতিযোগিতা সম্পন্ন হওয়ায় তাঁরা যথেষ্টই উচ্ছসিত। এজন্য বিদ্যালয়ের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানান তিনি। আগামী দিনে সুশৃঙ্খল ও ঐক্যবদ্ধ ভাবে এইরকম প্রতিযোগিতা আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন ভারপ্রাপ্ত শিক্ষিকা।











Post Comment