insta logo
Loading ...
×

অনুমতি ছাড়া দেওয়াল লিখন, ক্ষোভে গোবর জলে গ্রামবাসীরা মুছে ফেলল বিজেপির প্রচার লিখন

অনুমতি ছাড়া দেওয়াল লিখন, ক্ষোভে গোবর জলে গ্রামবাসীরা মুছে ফেলল বিজেপির প্রচার লিখন

নিজস্ব প্রতিনিধি, কাশিপুর:

মুছে গেলো দেওয়াল লিখন। বিজেপির দেওয়াল লিখন মুছে দেওয়া ঘিরে বিতর্ক কাশিপুর বিধানসভার রঙ্গিলাডি গ্রামে।অভিযোগ, গ্রামের বাসিন্দাদের অনুমতি ছাড়াই বিজেপির নির্বাচনী প্রচারের জন্য বাড়ির দেওয়াল ব্যবহার করা হয়েছিল।
প্রতিবাদে গ্রামবাসীরাই উদ্যোগ নিয়ে সেই লেখা মুছে দেন। জানা গেছে, গ্রামের বিভিন্ন বাড়ির দেওয়ালে বিজেপি প্রার্থী কমলাকান্ত হাঁসদার সমর্থনে লেখা হয়েছিল। কিন্তু সে বিষয়ে গ্রামবাসীদের আগে থেকে কিছু জানানো হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে গ্রামবাসীরা গোবর জল ও ঝাড়ু ব্যবহার করে সেই দেওয়াল লিখন মুছে ফেলেন।
সব মিলিয়ে, অনুমতি ছাড়া দেওয়াল লিখন ঘিরে গ্রামে অসন্তোষের ছবি সামনে এসেছে।

Post Comment