insta logo
Loading ...
×

ছাগল চুরির আন্তঃরাজ্য পাচার চক্র! রঘুনাথপুরে ধৃত দুই ভিন রাজ্যের মহিলা

ছাগল চুরির আন্তঃরাজ্য পাচার চক্র! রঘুনাথপুরে ধৃত দুই ভিন রাজ্যের মহিলা

নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর:

ছাগল চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল পুরুলিয়ার রঘুনাথপুরে। বুধবার সন্ধ্যায় শহরের ব্যস্ত বড় কালী মন্দির চত্বর থেকে একটি ছাগল চুরি করে টোটোয় চাপিয়ে নিয়ে যাওয়ার সময় গ্রেফতার ভিন রাজ্যের দুই মহিলা। পুলিশের প্রাথমিক অনুমান, এটি নিছক চুরি নয়, এর পেছনে থাকতে পারে সংগঠিত আন্তঃরাজ্য পাচারচক্র।
ধৃত দুই মহিলার নাম মনিষা খাতুন ও পূজা দাস। মনিষা খাতুনের বাড়ি উত্তর প্রদেশে এবং পূজা দাস ঝাড়খণ্ডের দেওঘর এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, তারা রঘুনাথপুর শহরে বেশ কিছুদিন ধরেই ঘোরাফেরা করছিল এবং সুযোগ বুঝে বড় কালী মন্দিরের সামনে থেকে একটি ছাগল চুরি করে দ্রুত এলাকা ছাড়ার চেষ্টা করে। চুরি করা ছাগলটি একটি টোটোয় চাপিয়ে আসানসোলের নিয়ামতপুর এলাকার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। তৎপরতার সঙ্গে রঘুনাথপুর থানার পুলিশ অভিযান চালিয়ে ছাগলসহ ওই দুই মহিলাকে আটক করে।

Post Comment