নিজস্ব প্রতিনিধি, হুড়া:
জখম অবস্থায় জঙ্গল লাগোয়া এলাকা থেকে একটি চিতল হরিণ উদ্ধার করল বনদফতর। বুধবার পুরুলিয়ার কংসাবতী উত্তর বনবিভাগের হুড়া রেঞ্জের রাকাব বিটের বাঘাটাড় গ্রামে ঘটনাটি ঘটে।
বনদফতর সূত্রে জানা গিয়েছে, প্রায় এক বছর ধরে রাকাব জঙ্গলে কয়েকটি চিতল হরিণ ঘোরাফেরা করছিল। তার মধ্যে একটি মাঝবয়সি পুরুষ হরিণ দিনের বেলায় গ্রামে ঢুকে গরু-ছাগলের পালের সঙ্গে থাকত। বুধবার সকালে তাকে খুঁড়িয়ে হাঁটতে দেখে সন্দেহ হয়। অনুমান, পোষ্য পশুর হামলায় সে জখম হয়েছে। খবর পেয়ে হুড়া রেঞ্জ আধিকারিক কেশব চক্রবর্তীর নেতৃত্বে বনদফতরের দল গিয়ে জাল দিয়ে হরিণটিকে উদ্ধার করে।হরিণটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য পুরুলিয়া শহরের উপকণ্ঠে সূরুলিয়া মিনি চিড়িয়াখানায় পাঠানো হয়েছে।




Post Comment