insta logo
Loading ...
×

ছাদ থেকে পড়ে মর্মান্তিক মৃ*ত্যু হল এক বৃদ্ধার

ছাদ থেকে পড়ে মর্মান্তিক মৃ*ত্যু হল এক বৃদ্ধার

নিজস্ব প্রতিনিধি, বরাবাজার:

বাড়ির ছাদ থেকে পড়ে মৃত্যু হল এক বৃদ্ধার। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে বরাবাজার থানার নামোপাড়ায় । পুলিশ জানায় মৃত বৃদ্ধার নাম আরতি কর মোদক (৮১)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে আরতি দেবী নিজের বাড়ির ছাদে উঠেছিলেন। ছাদ থেকে শুকনো কাপড় তোলার সময় আচমকাই তিনি নিচে পড়ে যান। প্রতিবেশী ও পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে বরাবাজার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দেহটি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাত গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে বরাবাজার থানার পুলিশ।

Post Comment