insta logo
Loading ...
×

ঝালদায় গরমের বলি বৃদ্ধ

ঝালদায় গরমের বলি বৃদ্ধ

নিজস্ব প্রতিনিধি, ঝালদা:

বাসের মধ্যে তীব্র গরমে অসুস্থ হয়ে মৃত্যু হল এক বৃদ্ধের। মৃতের নাম বিশ্বনাথ বাগতি (৭৫)। ঝাড়খণ্ডের রাঁচি জেলার বুন্ডু এলাকায় তাঁর বাড়ি। তিনি রাঁচি থেকে ঝালদাগামী একটি বেসরকারি বাসে চেপেছিলেন। মাঝ পথে সহযাত্রীরা দেখে বুঝতে পারেন ওই বৃদ্ধ ঘেমে যাচ্ছেন ক্রমাগত। ঝালদা ঢোকার আগেই প্রচন্ড অসুস্থ হয়ে পড়েন তিনি।বাসটিকে ঝালদা ব্লক মোড়ের কাছে থামানো হয়। তাকে ঝালদা গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক ওই বৃদ্ধকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতের পরিবারকে বিষয়টি জানায়। ওই বৃদ্ধ জয়পুর এলাকায় তাঁদের এক আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। মৃত্যুর সঠিক কারণ জানতে এই ঘটনায় দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়।

Post Comment