insta logo
Loading ...
×

রেল পরিষেবায় গাফিলতিরঅভিযোগ, লোকাল ট্রেনে চড়ে সমস্যা শুনলেন বিধায়ক অগ্নিমিত্রা

রেল পরিষেবায় গাফিলতিরঅভিযোগ, লোকাল ট্রেনে চড়ে সমস্যা শুনলেন বিধায়ক অগ্নিমিত্রা

নিজস্ব প্রতিনিধি, আদ্রা:

নিত্যদিনের রেল যাত্রীদের সমস্যাকে কাগজে-কলমে নয়। বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে বুঝতে এবার লোকাল ট্রেনে যাত্রা করলেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনের আসানসোল–আদ্রা শাখায় চলাচলকারী লোকাল ট্রেনে বার্নপুর স্টেশন থেকে শুক্রবার যাত্রা শুরু করেন তিনি। লোকাল ট্রেনে সফরের সময় সাধারণ যাত্রীদের সঙ্গে কথা বলে ট্রেনের সময়সূচি, অতিরিক্ত ভিড়, নিরাপত্তা ব্যবস্থা ও পরিকাঠামোগত বিভিন্ন সমস্যার কথা শোনেন বিধায়ক। যাত্রীদের অভিজ্ঞতা সরাসরি জানতে পেরে লোকাল ট্রেনেই তিনি পুরুলিয়ার আদ্রা স্টেশনে পৌঁছান। এরপর আদ্রা স্টেশনে দক্ষিণ-পূর্ব রেলওয়ের আদ্রা ডিভিশনের ডিআরএম-এর সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন অগ্নিমিত্রা পাল। বৈঠকে আদ্রা–আসানসোল শাখায় রেল পরিষেবার সার্বিক উন্নয়ন, লোকাল ট্রেনের সংখ্যা বৃদ্ধি, যাত্রী সুরক্ষা জোরদার করা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় আন্ডারপাস নির্মাণসহ একাধিক দাবিদাওয়া তুলে ধরেন তিনি।
অগ্নিমিত্রা পাল বলেন,
“এই রেল শাখার উপর শিল্পাঞ্চল ও সংলগ্ন জেলার হাজার হাজার নিত্যযাত্রী নির্ভরশীল। তাদের সমস্যাগুলি দ্রুত সমাধান না হলে সাধারণ মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। সেই কারণেই নিজে ট্রেনে চড়ে যাত্রীদের অভিজ্ঞতা শুনে তা সরাসরি রেল আধিকারিকদের জানিয়েছি।”
আদ্রা ডিভিশনের সিনিয়র ডিপিও বিকাশ কুমার বলেন,
যেখানে যা সমস্যা রয়েছে। তারা সেই বিষয়টি দেখছেন
ডিআরএম-এর সঙ্গে বৈঠক শেষে ফের লোকাল ট্রেনেই নিজের বিধানসভা এলাকার উদ্দেশ্যে রওনা দেন বিধায়ক। যাতায়াতের সময়ও সাধারণ যাত্রীদের সঙ্গে কথোপকথন চালিয়ে যান তিনি এবং তাদের সমস্যার কথা শোনেন।

Post Comment