insta logo
Loading ...
×

প্রতীক্ষা শেষে স্বস্তির জল

প্রতীক্ষা শেষে স্বস্তির জল

অমরেশ দত্ত, মানবাজার:

দীর্ঘ প্রতীক্ষার পর পানীয় জল পেল মানবাজার এলাকাবাসী। মানবাজার ইন্দকুড়িতে চলছে পাইপলাইন মেরামতির কাজ। সেই জন্যই পানীয় জলের সমস্যায় পড়েছিল এলাকা। দীর্ঘ প্রতীক্ষার পর বৃহস্পতিবার বিকেলে স্বস্তি দিয়ে এলো পানীয় জল। খুশি এলাকাবাসী। মানবাজার উপরপাড়ার বাসিন্দা গৌরহরি দত্ত বলেন, “আমরা অনেকদিন ধরেই পানীয় জল পাচ্ছিলাম না। দুশ্চিন্তার মধ্যে ছিলাম। আজকে জল পেয়ে আমরা খুবই খুশি। প্রশাসনকে আন্তরিকভাবে ধন্যবাদ।” মানবাজার দাসপাড়ার বাসিন্দা মঞ্জু দাস বলেন, “সাত দিন ধরে আমরা জল পাইনি। আজ জল এসেছে তবে খুব নোংরা। যাতে পরিষ্কার জল আসে এবং খাবার উপযোগী হয়, সেজন্য আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি। মানবাজার ১ নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবাশীষ ধর ফোনে জানান, “এখন পাইপ লাইনের টেস্টিং চলছে। আগামী কাল থেকে জল সরবরাহ স্বাভাবিক হবে।”

Post Comment