insta logo
Loading ...
×

অ্যাডমিট বিভ্রাটে ত্রাতা পরিদর্শক

অ্যাডমিট বিভ্রাটে ত্রাতা পরিদর্শক

নিজস্ব প্রতিনিধি, হুড়া :

২০২৪ সালে মাধ্যমিকে পাশ করতে পারেনি ছাত্রীটি। এবছর ফের পরীক্ষা দিতে হুড়া থানার চাকলতা হাই স্কুলের ছাত্রী চম্পা বাউরি হুড়া হাই স্কুলে হাজির হয়। ২০২৫ সালের নথির সাথে তার রোল নাম্বার মিলছে না দেখে সমস্যাটি বুঝতে পারেন বিদ্যালয় কর্তৃপক্ষ। সঙ্গে সঙ্গে তাঁরা বিষয়টি পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত আধিকারিক তথা অবর বিদ্যালয় পরিদর্শক শুভদীপ প্রামাণিকের গোচরে আনেন। খবর যায় বাড়িতে। বাড়ির লোকেরা ততক্ষণে বাড়িতে থাকা ২০২৫ সালের অ্যডমিট কার্ড নিয়ে পরীক্ষাকেন্দ্রে হাজির হন। বিদ্যালয় পরিদর্শকের হস্তক্ষেপে ছাত্রীটির পরীক্ষা নেওয়া শুরু হয়।

Post Comment