insta logo
Loading ...
×

নেই অ্যাডমিট, বিপদতারণ পুলিশ

নেই অ্যাডমিট, বিপদতারণ পুলিশ

বিশ্বজিৎ সিং সর্দার, বলরামপুর :

বিপদ রাখার জায়গা নেই। পরীক্ষা কেন্দ্রে এসে পরীক্ষার্থী দেখল বাড়ি থেকে অ্যাডমিট কার্ড আনতে ভুলেই গিয়েছে সে। হতভম্ব দশা তার৷ বাড়ি থেকে একাই এসেছে সে। আর বাড়ি থেকে পরীক্ষা কেন্দ্রের দূরত্বও নেহাৎ কম নয়, পাঁচ কিলোমিটার। সোমবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনই এমন বিপদে পড়া বলরামপুর থানার রাঙ্গাডি শ্রী ভজনাশ্রম উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কলা বিভাগের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ঠাকুর মনি মাহাতর পাশে দাঁড়ালো পুলিশ। তার বাড়ি এই থানার যে নামশোল গ্রামে, সেই গ্রামে কর্মরত সিভিক ভলেন্টিয়ারকে খবর দিলো পুলিশ। বিলাশ মাহাতো নামের ওই সিভিক ভলেন্টিয়ার তাঁর মোটরসাইকেলে করে ওই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর বাড়ি থেকে পরীক্ষাকেন্দ্র বলরামপুর ফুলচাঁদ হাইস্কুলে এনে দিলো অ্যাডমিট কার্ড। পরীক্ষা শুরুর ১০ মিনিট পূর্বে পুলিশের সহায়তায় অ্যাডমিট কার্ড পেয়ে পরীক্ষা দিল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী।

Post Comment